বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

ফুল বিজুর মধ্য দিয়ে বর্ণিল সাজে পাহাড়

আল মামুন, খাগড়াছড়ি
  • আপডেট সময় শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে
ফুল বিজুর মধ্য দিয়ে বর্ণিল সাজে পাহাড়

ফুল বিজুর মধ্য দিয়ে বর্ণিল রুপে পাহাড়। খাগড়াছড়িতে চেঙ্গী ও মাইনি নদীতে ফুল দেওয়ার মধ্য দিয়ে বাংলা পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়েছেন চাকমা সম্প্রদায়ের নানা বয়সিরা।

শুক্রবার (১২ এপ্রিল) ভোর ৬টা থেকে খাগড়াছড়ি খবংপড়িয়া এলাকায় চেঙ্গী নদীর পারে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল দেওয়া ও মোমবাতি প্রজ্বলন শেষে প্রার্থনা করে উৎসবের সূচনা করেন।

খবংপড়িয়া বাসিন্দা বিজরী চাকমা বলেন, ফুল বিজু এখন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। একটা মিলন মেলার তৈরি হচ্ছে। এটি এখন অন্য রকম উৎসব পরিনত হয়েছে। ছোট বড় সকলে ফুল বিজুর দিনে খুব ভোরে সবাই মিলে জঙ্গলে, মানুষের বাড়িতে বা নিজের বাড়ি থেকে ফুল সংগ্রহ। চেঙ্গী নদীর পারে একটি বেদী তৈরি করে কলা পাড়ার উপর ফুল সাজিয়ে গঙ্গার উদ্দেশ্যে ফুল দিয়ে থাকি।

ফুল বিজুর মধ্য দিয়ে বর্ণিল সাজে পাহাড়

আমরা মা গঙ্গার কাছে প্রার্থনা করি পুরাতন বছরের যত দুঃখ কষ্ট দুর করে রোগ ব্যাধি আছে সবগুলো যাহাতে পুরাতন বছরের সাথে সাথে এগুলো নির্মূল হয়ে যায়। আর নতুন বছরে সবার জীবনে যাহাতে সুখ-শান্তি মঙ্গল বয়ে আনে মা গঙ্গার কাছে এই কামনা করি।

খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জীতেন চাকমা বলেন, মানুষ যাহাতে ভালোটা মনে রাখে রাখাপটা মনে না রাখে সেই উদ্দেশ্যে নদীতে ফুল দিয়ে এই উৎসবটি পাল করে থাকে। আজকাল অনেকে এক বিষয় উল্লেখ করে না। ফুল বিজুর দিন যেমন নদীতে ফুল দেয়। তেমনি ঘর ফুলে ফুলে সাজানো হয়। ওই দিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলয়ের মধ্য দিয়ে এ বিজু উৎসবকে তারা স্মরণীয় করে রাখে।

জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, এই উৎসবকে গিরে পর্যাপ্ত পরিমান পুলিশ থাকবে। তাছাড়া গোয়েন্দা নিরাপত্তা আছে। এছাড়া নয় উপজেলার থানাগুলোকে অবগত করা হয়েছে। আগামীকাল মুল বিজুর উৎসব পালন করবে পালন করবে চাকমা সম্প্রদায়রা। এ দিনে প্রতিটি ঘরে ঘরে ঐতিহ্যবাহী পাজন রান্না করে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে মুল বিঝুর আনুষ্ঠানিকতা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com