শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভেকু দিয়ে পুকুর খননে ভাঙনের পথে কবরস্থান ও বাঁশঝাড় 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে
ভেকু দিয়ে পুকুর খননে ভাঙনের পথে কবরস্থান ও বাঁশঝাড় 
কিশোরগঞ্জের হোসেনপুরে ভেকু দিয়ে পুকুরে গভীরভাবে খনন করায় কবরস্থান ও বাশঁঝাড় ভেঙে পড়ার অভিযোগ উঠেছে।
উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের মো. আজিজুল ইসলাম ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করে প্রতিকার চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। 
অভিযোগ সুত্রে জানা যায়,উপজেলার গনমানপুরুয়া গ্রামের মো. সুলতান মিয়া ও দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মো.আজিজুল হকের পরিবারের দীর্ঘদন ধরে বিরোধ চলছিলো৷ সুলতান মিয়া আজিজুল হকের বাড়ির পাশে ভেকু দিয়ে একটি গভীর পুকুর খনন করে। এতে বাধা দিলে সুলতান মিয়া তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। শুধু তাই নয় আজিজুল হকের বাঁশঝাড় থেকে প্রায় ১৫০ টি বাঁশ কেটে নেয়। গভীর পুকুর খনন করায় ভাঙনের পথে একটি কবরস্থান।
এ ব্যাপারে অভিযুক্ত মো. সুলতান মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। 
হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আরও তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
.
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। বাদী বিবাদীদের নোটিশের মাধ্যমে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com