বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু, ভৈরব ক্যাম্প কমান্ডার প্রত্যাহার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে
র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু, ভৈরব ক্যাম্প কমান্ডার প্রত্যাহার

কিশোরগঞ্জের ভৈরবে একটি মামলায় নারী আটকের পর র‍্যাব হেফাজতে মৃত্যুর ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব র‌্যাবের কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম ফয়সালকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৯ মে) র‌্যাব হেডকোয়ার্টার থেকে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। সোমবার (২০ মে) থেকে আদেশটি কার্যকর হবে বলেও জানা গেছে। ইতোমধ্যে র‌্যাব-১৪ সিপিসি-২ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম ফয়সালকে প্রত্যাহারের বিষয়টি অবগত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ মে রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় রেখা আক্তার (২০) নামে এক গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি নিহত নারীর (রেখা আক্তার) স্বামী তাইজুল ইসলাম মিলন ও তার মা সুরাইয়া খাতুনকে আটক করেন ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা। সেখান থেকে শুক্রবার (১৭ মে) সকাল ৭টায় সুরাইয়া খাতুনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com