শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে পুকুর থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে পুকুর থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে পুকুর থেকে বাচ্চু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ জুন) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গাংগাইল এলাকার বাসিন্দা। তিনি জেলা শহরের গৌরাঙ্গ বাজারের নৈশপ্রহরী।

পুলিশ জানায়, পরিবার নিয়ে জেলা শহরের নগুয়া হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন বাচ্চু মিয়া। গত শনিবার (৮ জুন) রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার (১০ জুন) দুপুর ১২টার দিকে হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুকুরে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজনের চোখে পড়ে। পরে তারা  পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com