শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বর্ষা এলেই বেড়ে যায় তাদের ব্যস্ততা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে
বর্ষা এলেই বেড়ে যায় তাদের ব্যস্ততা
বর্ষা মানেই বৃষ্টির পানিতে খাল-বিল থৈ থৈ। আর এ বর্ষার পানিতে দেশীয় মাছ ধরতে ব্যবহৃত হয় নানান ধরনের ফাঁদ। গ্রামের খালে বিলে মাছ ধরার সবচেয়ে জনপ্রিয় ফাঁদ হলো চাঁই।
বর্ষা এলেই ব্যস্ততা বেড়ে যায় কিশোরগঞ্জের হোসেনপুরের চাঁই কারিগরদের। দিনরাত চলে চাঁই তৈরির মহা উৎসব। সরেজমিনে উপজেলার মধ্য শাহেদল,কুড়িমারা,গলাচিপা,রহিমপুর গ্রামে গিয়ে দেখা যায় মাছ ধরার চাঁই তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নারী ও পুরুষরা। এ কাজে তাদের সহযোগিতা করছে ছেলে-মেয়েসহ পরিবারের অন্য সদস্যরা।
চাঁই তৈরির প্রধান কাঁচামাল বাঁশ। বিভিন্ন মাপে বাঁশের শলা তুলে সেগুলো রোদে শুকিয়ে নিতে হয়। তারপর শুরু হয় চাঁই তৈরির কাজ। মাছ ধরতে চাঁই খাল,বিল কিংবা ডুবে যাওয়া ফসলি ক্ষেতে পেতে রাখা হয়।
.
উপজেলার মধ্য শাহেদল গ্রামের চাঁই ব্যবসায়ী হাদিস মিয়া বলেন, ২০-২৫ বছর ধরে চাঁই তৈরী করে আসছি। চাঁই গুলো আমরা কুলিয়াচর, কটিয়াদি, পুলের ঘাট, সরারচরসহ বিভিন্ন নিন্ম অঞ্চলের জায়গায় বিক্রি করে আজ স্বাবলম্বী।
.
কুড়িমারা গ্রামের কেরামত আলী জানান, ছোট কাল থেকেই বাপ দাদার এ পেশা ধরে রেখেছি। চাঁই বিক্রি করে পারিবারিক সচ্ছলতা ফিরে এসেছে। চাঁই বিক্রি করে দুই সন্তান কে ইতালি পাঠিয়েছি। তবে প্রেক্ষাপট ভিন্ন। করোনা ও লকডাউনে বাজারে ক্রেতা না থাকায় ও অনাবৃষ্টি হওয়ার বিক্রি করতে পারছেন না তাদের তৈরিকৃত চাঁই।
স্থানীয়দের ধারণা, দেশীয় এ কুটির শিল্প কারিগরদের সরকারী ভাবে আর্থিক সহায়তা ও ক্ষুদ্র ঋণই এগিয়ে নিতে পারে গ্রামীণ অর্থনীতিকে।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক জানান, চাঁই বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি কুটির শিল্প। এ অর্থবছরে প্রান্তিক এসব কুটির শিল্প কারিগরদের প্রণোদনা দিয়ে সাহায্য করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com