রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজার আসামি গ্রেফতার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে
নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজার আসামি গ্রেফতার
কিশোরগঞ্জের তাড়াইল থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিল্লাল হোসেনকে (৩৫) মৌলভীবাজার সদর থানার সরকার বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে। তাড়াইল থানার মামলা নং ০৩ (০৪) ১৮, জিআর নং ৬৯ (২)১৮। 
বৃহস্পতিবার (১৩ জুন) তাড়াইল থানা সূত্রে জানা যায়, তাড়াইল থানার নারী ও শিশু নির্যাতন ধমন আইন ৯ (১) ধারা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই বছর পলাতক থাকা আসামি বিল্লাল হোসেনকে বুধবার (১২ জুন) রাত সাড়ে ১০ টায় তাড়াইল থানা অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফের দিকনির্দেশনায় এএসআই রেজাউল করিম, এএসআই কায়সার হোসেন, এএসআই নূরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার সরকার বাজার এলাকা থেকে পলাতক থাকা অবস্থায় গ্রেফতার করে। বিল্লাল হোসেন উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর সিকদারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা মনসুর আলী আরিফ জানান, গ্রেফতারকৃত আসামি বিল্লাল হোসেনকে কিশোরগঞ্জ জেলার জজ আদালতে হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com