শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং বর্ণাঢ্য শোভাযাত্রা  ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রোববার (২৩ জুন) সকালে হোসেনপুর বাজারস্থ দলীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি।
.
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম সঞ্চালনায়  সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার কামাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, মকবুল হোসেন, উপজেলা  আওয়ামী লীগের সাবেক  বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. অহিদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
.
পৌরএলাকার বিভিন্ন সড়কে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু মুরালে পুস্তবক অর্পণ করেন সংসদ সদস্য ডা : সৈয়দা জাকিয়া নূর লিপি  ও উপজেলা আওয়ামী লীগ।
.
এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com