শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে
তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। আমিরুল ইসলামকে সভাপতি, কাওসার আহমেদকে সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকরাম হোসেন আজমান।

তাড়াইল বাজার ট্রলারঘাট সংলগ্ন কার্যালয়ে রবিবার (২২ জুন) জাঁকজমকপূর্ণ পরিবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সম্মেলন ২০২৪/২৫ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার এক বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি কাওসার আহমেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।
.
সম্মেলনে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার তার বক্তব্যে নতুন কমিটির নেতৃবৃন্দকে অতিদ্রুত পূনাঙ্গ কমিটি গঠন করার জন্য আদেশ করেন। সম্মেলন শেষে ইসলামী ছাত্র আন্দোলনের উত্তরোত্তর উন্নতি কামনা করে মহান রবের দরবারে প্রার্থনা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com