রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

গরু দিয়ে কৃষকের ভুট্টাখেত খাওয়ানোর প্রতিবাদ করায় কেটে নষ্ট করলেন পুরো খেত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে
গরু দিয়ে কৃষকের ভুট্টাখেত খাওয়ানোর প্রতিবাদ করায় কেটে নষ্ট করলেন পুরো খেত
কিশোরগঞ্জের হোসেনপুরে একটি ভুট্টাখেতে  ৪টি গরু ছেড়ে ভুট্টা খাওয়ানোর প্রতিবাদ করায় কৃষকের পুরো ভুট্টাখেত ও খেতের পাশের ১০ টি কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কৃষক বাদী হয়ে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-৩ এ একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৩০১।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার উত্তর ধুলিহর গ্রামের কৃষক খাইরুল ইসলাম পাশ্ববর্তী সাহেবেরচর গ্রামে অবস্থিত তার একটি খেতে ভুট্টা চাষ করেন। গত ১৯ জুলাই বুধবারে ওই গ্রামের কামরুল ৪টি গরু দিয়ে খেতে ভুট্টা খাওয়ালে প্রতিবাদ করেন খাইরুল ইসলাম। এতে কামরুল উত্তেজিত হয়ে তাকে মারধর করে। পরে, তার পুরো ভুট্টাখেত ও খেতের পাশের ১০ টি কলাগাছ কেটে দেয়।  এ ঘটনায় তার ডাকচিৎকারে লোকজন আসিয়া তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।
কৃষক খাইরুল ইসলাম জানান,তার ভুট্টাখেতে ৪ টি গরু ভুট্টা খেলে তিনি প্রতিবাদ করেন। পরে কয়েকজন তার উপর আক্রমন করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।এ ঘটনায় ভয়ে আছেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত কামরুলের সাথে ফোনে যোগাযোগের চেস্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হককে তদন্ত রিপোর্ট পাঠানোর দায়িত্ব দিয়েছে আদালত৷ তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে তদন্ত করে সঠিক রিপোর্টই পাঠানো হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com