শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কিশোরগঞ্জ সদরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালিকা) ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এবং অনুর্ধ্ব-১৭ (বালক) এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুলাই) বিকেল ৪ ঘটিকায় কিশোরগঞ্জ সদরের শোলমারায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রাসেল এর সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-০১ আসনের সাংসদ সৈয়দা জাকিয়া নূর লিপি। 

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর ‍উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মাছুমা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম ও কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর তদন্ত শ্যামল।

প্রথম দিনের খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) তে অংশগ্রহণ করে কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়ন বনাম মারিয়া ইউনিয়ন। এতে ২-০তে জয় লাভ করে মহিনন্দ ইউনিয়ন।

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় জয় পেয়েছে রশিদাবাদ ইউনিয়নের রেরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে রশিদাবাদ ইউনিয়ন।

৮ জুলাই সোমবার থেকে শুরু টুর্নামেন্টটি চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। আগামী ১৪ জুলাই এই টুর্নামেন্টের ফাইনাল একই মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com