বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

নওগাঁয় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে
নওগাঁয় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রুপান্তর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শালবাড়ি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আজিজার রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ জোসন।

সভায় আগামী ২০২৫ সালের মধ্যে নওগাঁ জেলাতে বাল্যবিবাহ সম্পন্ন প্রতিরোধ করার ঘোষণা দেন রূপান্তর সোশ্যাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, মহাদেবপুর থানা মৎস্যজীবী লীগের আহ্বায়ক শামীম আখতার।

আলোচনা সভা শেষে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি র‌্যালি বের হয়ে শালবাড়ি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শালবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। সভায় শালবাড়ি উচ্চ বিদ্যালয় ৩শতাধীক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com