শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও গণমিছিল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও গণমিছিল

কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক মানুষ মিছিলে অংশ নেয়।

শুক্রবার (২ জুলাই) জুমার নামাজের পর শহরের শহীদি মসজিদ থেকে মিছিলটি বের করে তারা। 

গণমিছিল নিয়ে পুরান থানা এলাকার ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে শুরু হয়ে গৌরাঙ্গ বাজারের মোড় হয়ে কিশোরগঞ্জ মডেল থানা এলাকা, কালীবাড়ি মোড়, পুরাতন জেলখানা এলাকার বটতলা মোড় ও কিশোরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়। সেখান থেকে সরকারি গুরুদয়াল কলেজের প্রধান ফটক হয়ে আখড়া বাজার মোড়, ঐতিহাসিক রথখলা এলাকা ঘুরে পুরান থানা এলাকার ইসলামী মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি মিছিল বের করে। মিছিলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কাউকেই আটক করা হয়নি। কর্মসূচি চলাকালে জনগণের জানমাল রক্ষার্থে শহরে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন ছিল।

মিছিল থেকে কোটা আন্দোলনে মৃত্যুর বিচার চেয়ে এবং সরকারের পদত্যাগ দাবি করে শ্লোগান দেওয়া হয়। মিছিলের সময় সাদা পোশাকের কয়েকজন পুলিশ ও গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্য ছাড়া রাস্তায় পুলিশের কোন অবস্থান দেখা যায়নি। মিছিলটি বিনা বাধায় সরকারি গুরুদয়াল কলেজ এলাকায় গিয়ে শেষ হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com