বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

নওগাঁয় মাঠে ফিরেছে পুলিশ জনমনে স্বস্থি

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে
নওগাঁয় মাঠে ফিরেছে পুলিশ জনমনে স্বস্থি

শেখ হাসিনা সরকার পতনের পর গত ৬দিন থেকে নওগাঁয় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাঠে নামেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় কোনো সড়কেই ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি।

সোমবার সব ধরনের কর্মবিরতি প্রত্যাহার করে বেলা ১১টা থেকে শহরের মুক্তির মোড়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থা চালুর মধ্যে দিয়ে পুলিশ সদস্যরা কাজ শুরু করেন। সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশরা। এতে স্বস্তি ফিরে এসেছে জেলার সাধারণ মানুষের মাঝে।

এদিকে কাজে ফেরায় সাধারণ শিক্ষার্থী ও বিএনপিসহ সাধারণ মানুষের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় পুলিশ সদস্যদের। এরআগে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এর নেতৃত্বে জেলা পুলিশের একটি মোটরসাইকেল শোডাউন বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন- কয়েকদিন আগে থেকেই জেলার ১১টি থানার কার্যক্রম শুরু হয়। এছাড়া সেনাবাহিনীর সাথে যৌথ টহল অব্যহত ছিলো। তবে জেলায় কোন ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। এমনকি পুলিশের কোন স্থাপনা ও অবকাঠামো বা কোন ধরণের সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি। এখন থেকে পুরোদমে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা। মানুষের নিরাপত্তায় পুলিশ সদস্যরা কাজ করে যাবে

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com