বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

কমলগঞ্জে শেষ হলো ৫ দিনব্যাপী শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা সমাপ্ত

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে
কমলগঞ্জে শেষ হলো ৫ দিনব্যাপী শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা সমাপ্ত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান সার্বজনীন শিব মন্দিরে কঠোর পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে ৫দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ৭৩ তম ঝুলনযাত্রা। তবে দেশের চলমান পরিস্থিতির কারণে এ বছর মেলা বসেনি।
গত ১৫ আগষ্ট আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হলে সোমবার (১৯ আগষ্ট) আনুষ্ঠানিকভাবে এ উৎসবের সমাপ্তি ঘটে। দীর্ঘ ৭৩ বছর ধরে আলীনগর চা বাগান পঞ্চায়েত ও শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা কমিটির আয়োজেন সার্বজনীন শিব মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব পালন করা হচ্ছে। সিলেট বিভাগের সবচেয়ে বড় ঝুলনযাত্রা হিসেবে পরিচিত আলীনগর চা বাগানের ঝুলনযাত্রায় প্রতিবছর দুর দুরান্ত থেকে শিশু, কিশোর, নারী পুরুষ সনাতনী ভুক্তবৃন্দ ছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজন এ উৎসবে আসেন। তবে এ বছর উপস্থিতি কম ছিল।
গত রোববার রাতে  আলীনগর চা বাগানে ঝুলনযাত্রা উৎসব পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ রাজনৈতিক নেতবৃন্দ।

আলীনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কৈরী জানান. আলীনগর চা বাগানে শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রায় রাধাকৃষ্ণের জন্ম থেকে সারা জীবনের কর্মকান্ডকে খন্ড খন্ড করে মূর্তি স্থাপন করে উপস্থাপন করা হয়েছে। উৎসবটি মূলত সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের হলেও সকল ধর্মের উৎসুক মানুষের উপস্থিতিতে এটি একটি বাৎসরিক মিলন মেলায় পরিনত হয়েছে। ঝুলন যাত্রা উপলক্ষে কঠোর পুলিশি নিরাপত্তা ছিল।

এদিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কালিবাড়ি, পাত্রখোলা চা বাগান মন্ডপসহ বিভিন্ন স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com