বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

কমলগঞ্জে স্কুল চলাকালে অতর্কিত হামলা : সেনাবাহিনীর হাতে এক দুর্বৃত্ত আটক

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে
কমলগঞ্জে স্কুল চলাকালে অতর্কিত হামলা : সেনাবাহিনীর হাতে এক দুর্বৃত্ত আটক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আদিবাসী নেতা ধীরেন্দ্র কুমার সিংহের উপর হামলা চালিয়েছে দুবৃত্তরা।
গত রোববার (১৮ আগস্ট) দিন দুপুরে স্কুল প্রাঙ্গনেই এই হামলা চালানো হয়। এ সময় শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গন ঘিরে ফেলে এবং আশপাশের লোকজনও ছুটে আসেন। খবর পেয়ে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে ছুটে যায় এবং আক্রান্ত শিক্ষককে উদ্ধার করেন।সেনাবাহিনী আসার খবরে অন্য হামলাকারীরা পালিয়ে গেলে সেনাবাহিনী একজনকে আটক করে।
হামলার শিকার প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ জানান, হঠাৎ দল বেঁধে এসে দুর্বৃৃত্তরা স্কুলের ভেতরেই হামলা চালায়। সেনাবাহিনী, শিক্ষার্থী ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে না আসলে আমার ও প্রতিষ্ঠানের বড় ধরণের ক্ষতি করে ফেলত। তিনি বলেন, সরকারের পক্ষ সতর্কতা ও অভয় দেয়ার পরও এমন হামলা দু:খজনক, আমি বিস্মিত। ধীরেন্দ্র কুমার সিংহের স্ত্রী রঞ্জিতা সিনহা জানান, আমরা নিরাপত্তাহীনতায় ভোগতেছি।

উল্লেখ্য, ধীরেন্দ্র কুমার সিংহ বিশিষ্ট সংগঠক ও বেশ কয়েকটি আদিবাসী সংগঠনের দায়িত্বশীল পদে রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, হামলার নেতৃত্ব দেয়া সেলিম মিয়াকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনী। তিনি একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্রের দাবী হামলার পেছনে স্থানীয় জনপ্রতিনিধির ইন্ধন রয়েছে।

ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আদিবাসী নেতা ধীরেন্দ্র কুমার সিংহের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, সেনাবাহিনী থানায় কোন লোককে সোপর্দ্দ করেনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com