বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

হোসেনপুরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
কিশোরগঞ্জের হোসেনপুর আর্দশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোছলেম উদ্দিন খানের বিরুদ্ধে নানা অনিয়ম,অপকর্ম ও দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুর ১২ টার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে ঘণ্টাব্যাপী কলেজ ক্যাম্পাসের ভেতরে এ বিক্ষোভ মিছিল করেন।
এ সময় শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক, অধ্যক্ষ মোছলেম উদ্দিন খানের পদত্যাগ’ এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রতিষ্ঠান প্রাঙ্গণ। এ সময় বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অধ্যক্ষ কলেজ থেকে স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
তারা আরও জানান, মোছলেম উদ্দিন খানের নেতৃত্বে কলেজের প্রশাসনে দুর্নীতি ও স্বজনপ্রীতির সংস্কৃতি জেঁকে বসেছে, যা শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। অভিযোগ ওঠার পর তিনি পলাতক হন। যদি প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেয়, তবে তারা তীব্র আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।
এ বিষয়ে অধ্যক্ষ মো. মোছলেম উদ্দিন খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেস্টা করে তাকে পাওয়া যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com