মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

শ্রীমঙ্গলের অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গলের অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহৃত এক কিশোরীকে (১৩) গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ছাত্তার গেইট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আলমগীর হোসেন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে গত  ১৮ সেপ্টেম্বর (বুধবার) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর জেলাধীন কালিয়াকৈর থানাধীন ছাত্তার গেইট নামক এলাকা থেকে অপহরণে অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতারপূর্বক অপহৃত ছদ্মনাম প্রিয়াঙ্গা (১৩) কে উদ্ধার করা হয়।
থানা সুত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে  ছদ্মনাম প্রিয়াঙ্গা (১৩) কে তার বাড়ী থেকে মৌলভীবাজার সদর উপজেলার জ্যাকান্দি গ্রামের আলিম মিয়ার ছেলে আলমগীর হোসেন কয়েকজনের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছদ্মনাম প্রিয়াঙ্গা (১৩) চাচা মো. তাজুল ইসলাম বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে আলমগীর হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com