শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে জাপা মহাসচিবের বিরুদ্ধে সহিংসতার মামলা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে জাপা মহাসচিবের বিরুদ্ধে সহিংসতার মামলা

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় মদদ ও নির্দেশের অভিযোগে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার কাদিরজঙ্গ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওমর কাইয়ুমের করা বৃহস্পতিবারের এই মামলায় মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক সানাউল হককেও আসামি করা হয়েছে।

করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, মামলায় ৮৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ২৭০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ৪ অগাস্ট উপজেলা সদর বাজারের মোরগমহালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। এতে সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু ও সানাউল হক মদদ ও নির্দেশ দিয়েছেন।

হামলাকারীরা আন্দোলনকারীদের বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। অনেকেই গুরুতর আহত হয়। পরে আসামিরা উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে মামলায় বলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com