শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চাঁদাবাজদের তালিকা তৈরি, দুই-তিনদিনের মধ্যেই অভিযান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ বার পড়া হয়েছে
চাঁদাবাজদের তালিকা তৈরি, দুই-তিনদিনের মধ্যেই অভিযান

চাঁদাবাজদের হালনাগাদ তালিকা তৈরি করা হয়েছে, দুই-তিনদিনের মধ্যে তালিকা ধরে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘চাঁদাবাজ মোকাবিলায় শুধু পুলিশ নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।’ কেউ চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না, যোগ করেন তিনি।

শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, ‘গত এক মাসে আইনশৃঙ্খল সংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। মতবিরোধ থাকতে পারে, এ জন্য সংঘর্ষে কেন জড়াতে হবে? তাবলীগ জামাতের সংঘর্ষে চারজনের প্রাণ গেছে। এর দায়িত্ব কে নেবে?’

শহরে যানজট প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘যত্রতত্র মিছিলের কারণে রাস্তায় যানজট তৈরি হয়। এতে দুর্ভোগের সৃষ্টি হয়। অটোরিকশাও যানজটের অন্যতম কারণ।’ এ যান নিয়ন্ত্রণের জন্য ট্যাক্সের আওতায় আনার দাবি জানান ডিএমপি কমিশনার।

ফুটপাতের হকারদের বিষয়ে শেখ মো. সাজ্জাত আলী বলেন, হকারদের একবারে উচ্ছেদ করে দেওয়া অমানবিক। তবে, হকাররা যেন সংযত অবস্থায় রাস্তায় থাকে এ জন্য তাদের প্রতি অনুরোধ। সেইসঙ্গে হকারদের কাছ থেকে কাউকে চাঁদা দেওয়া যাবে না।

এ ছাড়া রাস্তার ওপর নির্মাণ সরঞ্জাম রাখার কারণেও যানজট সৃষ্টি হয় বলে মন্তব্য করেন তিনি।

মোবাইল ছিনতাই আশঙ্কাজনভাবে বাড়ছে, এ জন্য সতর্কভাবে রাস্তায় ফোন ব্যবহারের পরামর্শ দেন শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। তিনি বলেন, ‘মাদক বৃদ্ধির কারণেও ছিনতাই বাড়ছে। সামজিক আন্দোলন করে এসব সমস্যা সমাধান করতে হবে। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com