বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত। মঙ্গলবার দুপুরে জেলা জামায়াতের উদ্যোগে শহীদী মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ এবং পরে মিছিল বের করা হয়।

কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি সংবলিত ফেস্টুন নিয়ে মিছিল করেন তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার মোড়ে গিয়ে শেষ হয়।

এতে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সাবেক আমীর অধ্যক্ষ তৈয়বুজ্জামান, সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, মাওলানা আজহারুল ইসলাম ও কাজী সাইফুল্লাহ, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মজলিসে শুরা সদস্য এডভোকেট মো. রোকন রেজা শেখ, জামায়াত নেতা অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আজিজুল হক, শহর জামায়াতের আমীর মাওলানা আ.ম.ম. আবদুল হক, সদর উপজেলা জামায়াতের আমীর ক্বারী নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন প্রমুখ নেতৃত্ব দেন।

মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী বলেন, আমাদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক রয়েছেন। তাকে বার বার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেওয়া হয়নি। ৫ আগস্টের পর অনেক মামলায় অনেকেই জেল থেকে মুক্তি পেয়েছে। মিথ্যা মামলায় ফাঁসির আসামিকে ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু এটিএম আজহারুল ইসলাম এখনও মুক্তি পাননি। এই সরকারের আমলে রাজনৈতিক কোনো কর্মসূচি দিতে হবে, এটা আমরা ভাবতে পারিনি। জামায়াতে ইসলামী বাধ্য হয়ে আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com