বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জে পৃথকস্থানে বজ্রপাতে তিন কৃষক নিহত ও আহত হয়েছেন একজন। রবিবার (১১ মে) বিকাল তিনটার দিকে ভৈরব, কুলিয়ারচর ও হোসেনপুর উপজেলায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) ও রসুলপুর গ্রামের আফছর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৬৫) এবং কুলিয়ারচর উপজেলার হাজারিনগর গ্রামের সফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)। আহত হয়েছেন হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর (৬০)।

স্থানীয়রা জানান, বিকাল তিনটার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। আগে থেকেই জমিতে কাজ করছিলেন ওই তিন কৃষক। বজ্রপাতে আক্রান্ত হয়ে তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই জানান, বজ্রপাতে আক্রান্ত তিনজন রোগী আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

অপরদিকে হোসেনপুর উপজেলার কুড়িঘাটে এলাকায় বজ্রপাতে আহত হন আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর। স্থানীয়রা তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com