বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

সাবেক ইসি ও এমপিসহ আওয়ামী লীগের আরও ৮ নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে
সাবেক ইসি ও এমপিসহ আওয়ামী লীগের আরও ৮ নেতা গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও আট জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও সংশ্লিষ্ট থানার পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—

১। কে এম নুরুল হুদা (৭৯), সাবেক প্রধান নির্বাচন কমিশনার

২। মোহাম্মদ ফয়সাল বিপ্লব (৫৫), মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য

৩। মো. তরিকুল ইসলাম (৩৮), ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য

৪। সাবিনা আক্তার তুহিন (৪৬), সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য

৫। মনিরুল মওলা (৬২), ইসলামি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক

৬। আব্দুল ওহায়াব (৫৮), ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি

৭। মেহেদী হাসান বাবু (৪৩), লালবাগ থানা ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক

৮। জাকির হোসেন আলী (৬১), আওয়ামী লীগের ৯২ নম্বর ওয়ার্ডের সহ-দপ্তর সম্পাদক

ডিবি সূত্র জানায়, রোববার (২২ জুন) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার এলাকায় কে এম নুরুল হুদাকে, মনিপুরীপাড়ায় ফয়সাল বিপ্লবকে এবং শনির আখড়ায় তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট ডিবি টিম।

ভোররাতে নবাবগঞ্জ এলাকা থেকে সাবিনা আক্তার তুহিন, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মনিরুল মওলা, কলাবাগান থেকে আব্দুল ওহায়াব, এবং পল্লবী এলাকা থেকে জাকির হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মেহেদী হাসান বাবুকেও একই রাতে গ্রেপ্তার করা হয় মিরপুর বিভাগ থেকে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্ন, রাষ্ট্রীয় নিরাপত্তা বিপন্ন এবং নানা অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। ডিবি জানিয়েছে, তারা সংঘবদ্ধভাবে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com