রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

চলে গেলেন তাড়াইলের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়া

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে
চলে গেলেন তাড়াইলের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়া

কিশোরগঞ্জের তাড়াইলের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়া (৭২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন, তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান সহ আইন-শৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামের নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়া। মৃত্যুর সময় স্ত্রী, পাঁচ ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়ার জন্ম তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামে।  ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করেন। ১৯৯৭ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান হিসেবে সততা ও আন্তরিকতার সাথে  দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০১৩ সালের নভেম্বর মাস থেকে ২০২৫ সাল টানা ১২ বছর তিনি তালজাঙ্গা আরসিরায় উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে শিক্ষাক্ষেত্রে রেখে গেছেন এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান  জানান, গতকাল শুক্রবার বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে  জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়া ছিলেন মুক্তিযুদ্ধের একজন সাহসী সন্তান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com