বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

উমামা ফাতেমার পদত্যাগ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে
উমামা ফাতেমার পদত্যাগ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ

নানা অনিয়ম, অনৈতিকতা ও অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্ত জানান।

স্ট্যাটাসে উমামা অভিযোগ করেন, প্ল্যাটফর্মটির অভ্যন্তরে দলীয় প্রভাব, স্বার্থান্বেষী মহলের দখল এবং তাকে উদ্দেশ্য করে পরিচালিত অপপ্রচার তাকে কার্যত সংগঠন থেকে সরে যেতে বাধ্য করেছে। তিনি লিখেছেন, সংগঠনের কার্যক্রম ধীরে ধীরে বিশ্বাসঘাতকতা, দলীয় স্ট্যান্ডবাজি এবং ভাই-ব্রাদার কোরামের রাজনীতিতে পরিণত হয়েছে। স্বচ্ছতা, গণতন্ত্র এবং অন্তর্ভুক্তির যে স্বপ্ন নিয়ে তিনি এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন, তা পদে পদে পদদলিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, মার্চ-এপ্রিল মাসেই কার্যত সংগঠন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। একাধিকবার পদত্যাগের সিদ্ধান্ত নিলেও তা আনুষ্ঠানিকভাবে জানাতে পারেননি। তবে সর্বশেষ কাউন্সিলে অংশগ্রহণের পর এবং তার ফলাফলের ভিত্তিতে তিনি এখন পুরোপুরি নিজেকে সংগঠন থেকে সরিয়ে নিয়েছেন এবং প্রদত্ত ভোটও প্রত্যাহার করেছেন।

উমামা ফাতেমা আরও বলেন, ‘আমি অভ্যুত্থানের স্বপ্নকে রক্ষার জন্য এই প্ল্যাটফর্মে গিয়েছিলাম। কিন্তু এখন বুঝি, সেই স্বপ্ন বহু মানুষের মতো আমারও ভেঙে পড়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com