মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পদ ক্রোক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পদ ক্রোক

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের সম্পদ ক্রোক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, জোরপূর্বক জমি দখল, কমিশন গ্রহণসহ নানা অনিয়মের মাধ্যমে তিনি এসব সম্পদের মালিক হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) সিআইডির মুখপাত্র ও বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গোলাম দস্তগীর বস্ত্র ও পাট মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ছিলেন। সিআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রোক করা সম্পদ তিনি ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে অর্জন করেন।

সিআইডি আরও জানিয়েছে, দস্তগীর গাজী ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে অনুসন্ধান চলমান রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com