রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইল মাখরান বিলপাড়ের কৃষকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে
তাড়াইল মাখরান বিলপাড়ের কৃষকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক গোবিন্দ বর্মন কৃষকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মাখরান বিলপাড়ের এলাকাবাসী  মানববন্ধন করেছে।

বুধবার দুপুর ১২ টায় জাওয়ার ইউনিয়নের মাখরান বিলপাড়ের পাঁচ শতাধিক কৃষক জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক গোবিন্দ বর্মনের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিলপাড়ে মানববন্ধন করে।

প্রশাসন ও এলাকাবাসী সূত্র জানায়, জাওয়ার ইউনিয়নের বিলাসীপাড়া, চং জাওয়ার, বিড়ি জাওয়ার ও ইছাপশর মৌজায় বিস্তৃত ১৮৩ একরের জলমহাল মাখরান বিল।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্ষা মৌসুমে যখন ইজারাকৃত জলাশয় সংলগ্ন প্লাবনভূমির সাথে প্লাবিত হয়ে একক জলাশয়ে রুপ নেয়, তখন ইজারাদারের মৎস্য আহরণ অধিকার কেবল ইজারাকৃত জলাশয়ের সীমানার ভিতর সীমাবদ্ধ থাকবে। কিন্তু জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির লোকজন ২০০৯ সালের মৎস্য আইন নীতিমালা
লঙ্গন করে বিলের শ্রেণি পরিবর্তন করে কয়েকটি বাঁধ নির্মাণ করে জলবদ্ধতা সৃষ্টি করে রেখেছে এবং বিলের মধ্যে বিভিন্ন খাদ সৃষ্টি করে লাখ-লাখ টাকার মাটি বিক্রি করছে। এলাকার সাধারণ মানুষ বর্ষার সময়ও তাদের নিজস্ব জমিতে মাছ ধরতে পারে না। এলাকার কৃষকগণ এসব অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কৃষকরা বলেন, আমাদের নামে অন্যায়ভাবে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হউক। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলার জাওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাকুল ইসলাম অংকুর, জাওয়ার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সিদ্দীকুর রহমান, জাওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ খান, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর মুহাম্মাদ, মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মাস্টার, বিশিষ্ট সমাজসেবক আবু তাহের মরাজ প্রমূখ।

জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক গোবিন্দ বর্মন বলেন, তারা বিল পাড়ের বাসিন্দা। তাদেরকে বিলে শরীক না রাখার কারণে বিলে আমাদের ফিসিং করতে দিচ্ছে না। আমি তাদেরকে শরীক রাখার কথা অস্বীকার করলে তারা লাখ লাখ টাকার বিলের মাছ লুট করে নিয়ে যায় এবং আমাদের প্রাণনাশের হুমকি দেয়।

তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান জানান, জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক গোবিন্দ বর্মন মাখরান বিলপাড়ের ২৯ জনকে আসামি করে চলতি বছরের মে মাসের ২৯ তারিখে ১৪৩, ৪৪৭ ৩৭৯ ১১৪, ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৩।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com