সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে: সিআরপিসি সংশোধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে: সিআরপিসি সংশোধন

কাউকে গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে তার পরিবারের সদস্যদের গ্রেপ্তারের বিষয়টি জানাতে হবে—এমন বিধান রেখে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধন করছে সরকার।

বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, ‘গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যের যথাযথ পরিচয় থাকতে হবে। নেমপ্লেট, আইডি কার্ড সঙ্গে রাখতে হবে এবং চাওয়ামাত্র তা প্রদর্শন করতে হবে।’

গ্রেপ্তারের পর থানায় এনে সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাতে হবে, এবং তা ১২ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে বলেও জানান তিনি।

আইন উপদেষ্টা আরও বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তি অসুস্থ হলে তাকে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে। কেন গ্রেপ্তার করা হয়েছে, কে করেছে, পরিবারের কার সঙ্গে যোগাযোগ করা হয়েছে—এসব তথ্য লিখিতভাবে সংরক্ষণ করতে হবে। সেই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের একটি তালিকা পুলিশ সদর দপ্তরে থাকতে হবে।’

৫৪ ধারায় সংশোধন এনে বলা হয়েছে, পুলিশের সামনে কেউ অপরাধ করলে অথবা পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে।

এছাড়া অনলাইনে বেইল বন্ড ও ডিজিটাল সমনের ব্যবস্থার কথাও জানানো হয়েছে। এই উদ্যোগগুলো অপরাধবিচার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও মানবিকতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com