বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবি; তাড়াইলে মানববন্ধন কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবি; তাড়াইলে মানববন্ধন কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের মানববন্ধন হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধন থেকে ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, শিক্ষা একটি অধিকার, অনুগ্রহ নয়’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের উপজেলা সভাপতি ছাইদুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ অনেকেই। বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের ওপর বৈষম্য করছে। জুলাই-আগস্ট আন্দোলনের পর এ দেশে আর কোনো বৈষম্য থাকবে না। অথচ সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা বৈষম্য সৃষ্টি করে কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করছেন।

এসময় বক্তারা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি দেন প্রধান উপদেষ্টা বরাবর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com