বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

আব্দুস সালামের রোগমুক্তি কামনায় হোসেনপুরে দোয়া মাহফিল

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
আব্দুস সালামের রোগমুক্তি কামনায় হোসেনপুরে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের কুড়িমাড়া গ্রামের সিদ্দিকীয়া ইসলামিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় মুরুব্বি ও নেতাকর্মীরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার, তাঁতীদল হোসেনপুর উপজেলা শাখার সদস্য সচিব আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়াসহ আরও অনেকে।

দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম। এতে দুই শতাধিক শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নিয়ে আব্দুস সালামের সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের সংকর ইউনিটে ভর্তি করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com