মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

পাকুন্দিয়ায় হেফাজতে ইসলামের কমিটি, সভাপতি জাহাঙ্গীর-সম্পাদক যোবায়ের

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় হেফাজতে ইসলামের কমিটি, সভাপতি জাহাঙ্গীর-সম্পাদক যোবায়ের
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হেফাজতে ইসলামী বাংলাদেশ পাকুন্দিয়া উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জাহাঙ্গীর হুসাইনিকে সভাপতি মুফতি যোবায়েরকে সাধারণ সম্পাদক ও মুফতী শফিকুল ইসলাম হবগঞ্জীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বুধবার (৩সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরফরদী জামেউল উলুম মাদ্রাসায় গোপন ব্যালটের মাধ্যমে তিনটি পদে চুড়ান্ত করেন জেলা হেফাজতে ইসলামের নেতারা।
পাকুন্দিয়া সদর ঈদ্গাহ ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতী খলিলুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের কেন্দীয় কমিটির নায়েবে আমীর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি, কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলা্না শাব্বির আহমদ রশীদ, সেক্রেটারী মাওলানা হিফজুর রহমান খানসহ জেলা এবং উপজেলার অর্ধশত নেতাকর্মী ও পাঁচশতাধিক ভোটার।
.
হেফাজতের নেতারা জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার বিকেল তিনটা থেকে হেফাযতের পাকুন্দিয়া উপজেলা কমিটি গঠন করার লক্ষে চরফরাদী জামেউল উলুম মাদ্রসায় নেতাকর্মীরা জড়ো হন। ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করার লক্ষ্যে তারা কয়েকদিন আগে থেকে কাজ শুরু করেন। যেহেতু বড় তিনটি পদে একাধিক প্রার্থী রয়েছে তাই গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক এই  তিনটি  পদে প্রার্থী নির্বাচন করা হয়।
.
এতে সভাপতি পদে তারাকন্দি জামিয়া হুসাইনিয়া কওমী ইউনিভার্সিটির অধ্যক্ষ মাওলানা রশীদ আহমদ জাহাঙ্গীর হুসাইনী ২৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মাওলনা ইদ্রীস আলী পেয়েছেন ১৪৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মুফতী যোবায়ের আহমাদ ৩২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন । তাছাড়া  সাংগঠনিক পদে ২৪৭ ভোট পেয়ে মুফতী শফিকুল ইসলাম হবিগঞ্জী মনোনিত হয়েছেন। ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আলোচনা সাপেক্ষে চুড়ান্ত হবে বলে জানিয়েছেন জেলার নেতারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com