শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে
ভৈরবে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় হাইওয়ে থানার কনস্টেবল নাজমুল হক (২৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরমান্দার কান্দি এলাকার রাজু মিয়ার ছেলে।

নাজমুল টাঙ্গাইল জেলার গোড়াই হাইওয়ে থানা থেকে ২০২৪ সালের ৪ অক্টোবর ভৈরব হাইওয়ে থানায় যোগদান করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী ও ২ বছরের এক ছেলে সন্তান রয়েছে। 

জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ভৈরব হাইওয়ে থানার এএসআই বিল্লাল হোসেন, নাজমুল, আনিসুর রহমান, শাহ আহসান হাবিবসহ রাত্রীকালীন জরুরী দায়িত্ব পালন করছিলেন। নাজমুল ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ভৈরবগামী লেনের পাশে দাঁড়িয়ে এক ট্রাকচালকের সঙ্গে কথা বলছিলেন।
এ সময় ভৈরবগামী দ্রুতগতির অজ্ঞাতনামা আরেকটি ট্রাক এসে পুলিশের পিকআপভ্যানের ডানপাশে সজোরে ধাক্কা দিলে সেটি বাম পাশে নিচে পড়ে যায়। এ সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্য নাজমুল হক মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়।
ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাহাবুর রহমান বলেন, ‘রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে জরুরি ডিউটি চলাকালীন সময়ে বেপরোয়া একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নাজমুল হক গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com