মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

পাকুন্দিয়ায় মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল (২১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আলুষ্টোর বাজার এলাকায় কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। প্রায় ২৭ কিলোমিটার সড়কের দুই পাশের সওজের জমিতে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অভিযানে নেতৃত্ব দেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। তাঁকে সহযোগিতা করেন কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী বিজয় বসাক, পাকুন্দিয়া সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহীদুল ইসলাম, পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া ও উপজেলা ভূমি অফিসের নাজির মাহবুবুর রহমানসহ সেনা ও পুলিশ সদস্যরা।
উচ্ছেদকালে সড়কের দুই পাশে নির্মিত দোকানপাট, টিনের ঘর, অস্থায়ী কাঠামো ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান। তাঁরা বলেন, অবৈধ দখলের কারণে সড়কটি সরু হয়ে গিয়েছিল এবং যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ হচ্ছিল। এছাড়াও উচ্ছেদের পর যেন ফের নতুন করে স্থাপনা নির্মাণ করতে না পারে, সেজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন স্থানীয়রা।
.
উল্লেখ্য, কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগাধীন কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-টোক-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বিন্নাটি চৌরাস্তা থেকে টোক বাজার পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার সড়কের উভয় পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা অপসারণের জন্য এক সপ্তাহ আগে থেকে বিজ্ঞপ্তি ও মাইকিং করে জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com