সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে
মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ

মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের অফিসে হামলা চালিয়েছে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থক নেতাকর্মী।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দফায় দফায় এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে গাংনী উপজেলা শহরের দোকানপাট বন্ধ হয়ে গেছে। শহরে কয়েক হাজার নেতাকর্মী রাস্তায় দাড়িয়ে বিক্ষোভ করছেন।

উপস্থিত আছেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। এখন দুই গ্রুপের লোকজন চরম উত্তেজনা।

জানা গেছে, গত সোমবার বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মনোনয়ন ঘোসনা করেন। মেহেরপুর ১ আসনে মাসুদ অরুন ও মেহেরপুর ২ আসনে আমজাদ হোসেনকে মনোনীত করেন। তার পরপরই উত্তেজনা শুরু হয় গাংনীতে। সকালে জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। পরে রাস্তা দিয়ে আমজাদ হোসেন সহ বেশ কয়েকজন নেতাকর্মী নিয়ে রাস্তায় বের হলে মিল্টনের লোকজন আমজাদ হেসেনের লোকজনকে ইট নিক্ষেপ করেন। পরে আমজাদ হেসেনের অফিসের সামনে থাকা ১১ টি মোটর কসাইকেল বাংচুর করা হয়। অপরদিকে আমজাদ হোসেনের লোকজন জড়ো হয়ে মিল্টনের লেকজনকে ধাওয়া দেয়। মিল্টনের অফিস ভাংচুর করে এবং চেয়ার টেবিলে অগুন ধরিয়ে দেয়।

এসময় মিল্টন সমর্থকদেরও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে বলে জানানো হয়েছে।

বর্তমানে গাংনী বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। পরে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে আসেন। সেনাবাহিনীর একটি টিম টহল জোরদার করেছে। তবে এ ঘটনায় হতাহতের তথ্য পাওয়া যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com