আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিনের নেতৃত্বে এক বিশাল জনসমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) রাতে পুমদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে রামপুর বাজারে এ জনসমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমাবেশ উপলক্ষে সন্ধ্যা থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে যোগ দেন।
পুমদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কাঞ্চন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. জহিরুল ইসলাম মবিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মুনজুরুল ইসলাম জুয়েল, এ আই খান শিবলু, সেলিম মাহবুব সবুজ, উপজেলা নবীন দলের সভাপতি সাইফুল ইসলাম, সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক বাক্কার, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন জিয়া এবং শাহেদল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খালেকুজ্জামান জুয়েল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদল নেতা এইচ এম এরশাদ। সার্বিক সহযোগিতায় ছিলেন যুবদল নেতা আবু বকর সিদ্দিকসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।