রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

সীতাকুণ্ডে ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে
সীতাকুণ্ডে ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাককে ধাক্কা দিলে অন্তত পাঁচজন মারা গেছেন, তারা সবাই ছিলেন বাসের যাত্রী। নিহতদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে বললেও তাদের কারো পরিচয় জানাতে পারেনি তারা।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পন্থিছিলা বটতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাকির রব্বানী।

তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ পাঁচজনের লাশ পাওয়ার কথা বলেছেন তিনি।

অপরদিকে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশনের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘সিডিএম লাইন’ নামের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে চারটি লাশ উদ্ধার করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com