শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

পাকুন্দিয়ায় সাংবাদিকসহ আওয়ামীলীগের ৩৯ নেতাকর্মীর নামে মামলা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় সাংবাদিকসহ আওয়ামীলীগের ৩৯ নেতাকর্মীর নামে মামলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পাকুন্দিয়া-কিশোরগঞ্জ মহাসড়কে গাছ ফেলে অবরোধ কর্মসূচী পালনের ঘটনায় সাংবাদিকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৯ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২ডিসেম্বর) রাতে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. খুরশীদ আলম বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। তিনি পৌর সদরের হাপানিয়া গ্রামের মো. নুরুল আমিনের ছেলে। এ মামলায় আরো ৫০ থেকে ৬০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় প্রধান আসামি হলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা সদস্য ও আওয়ামীলীগ নেতা মো. আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, পাকুন্দিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামীলীগ নেতা মো. নজরুল ইসলাম আকন্দ, এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নরুজ্জামান বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. এখলাছ উদ্দীন, চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাদ্দাম হোসেন, আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মঞ্জরুল হক মঞ্জুসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গসঙ্গঠনের ৩৯জন নেতাকর্মী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর রাত ১টার দিকে খুরশীদ আলম কিশোরগঞ্জ থেকে সিএনজি যোগে পাকুন্দিয়ায় তাঁর নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ডাকা শাটডাউন কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসেবে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ মহাসড়কে শ্রীরামদি এলাকার কমিউনিটি ক্লিনিকের সামনে যন্ত্র দিয়ে গাছ কেটে রাস্তার ওপর ফেলে অবরোধ সৃষ্টি করে উপজেলা আওয়ামীলীগের কিছু নেতাকর্মী। এসময় মহাসড়কে গাছ ও লাকড়ি জ্বালিয়ে বিক্ষোভসহ নানা ধরনের স্লোগান দেন দলটির নেতাকর্মীরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। দূরপাল্লার যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এজাহারে আরো বলা হয় তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার উদ্দেশ্যে এসব কর্মকান্ড চালান। শুধু তাই নয়, জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য তারা ঘটনাটির ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি তিনি মুঠোফোনে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াৎ হোসেন বলেন, মামলার আসামিরা পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com