শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

তারেক রহমানের অপেক্ষায় জাতীয় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে
তারেক রহমানের অপেক্ষায় জাতীয় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী অপেক্ষা করছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্মৃতিসৌধের সামনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়।

সরেজমিন দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত লাখো নেতাকর্মী উপস্থিত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাভারে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া নেতাকর্মীরা বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিছিল নিয়ে এসে জড়ো হয়েছেন।

ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেন, ‘আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন। তাই আমরা দুপুর থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত আছি। এই দিনটি আমাদের জন্য অনেক আনন্দের।’

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, ‘আমরা এই দিনটির জন্য অপেক্ষা করেছি। আমাদের নেতা তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন এবং সাভারে আসছেন। তাই আমাদের নেতাকে শুভেচ্ছা জানাতে লাখো মানুষ এসে ভিড় করছেন।’

এর আগে, বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। ওই দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।

পরে আজ বিকালে তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com