বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

৭১ সদস্যের ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের আত্মপ্রকাশ

রুহুল আমিন
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
৭১ সদস্যবিশিষ্ট ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের আত্মপ্রকাশ

গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর মেট্রো লাউঞ্জ রেস্টুরেন্টে দুই পর্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথম পর্বে নবগঠিত কমিটির ঘোষণা ও নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের সভাপতি মো. রুবেল খন্দকার এবং সঞ্চালনা করেন সম্পাদক আজিজ আহম্মেদ বাবুল। এ সময় জানানো হয়, তাড়াইল (কিশোরগঞ্জ) উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন ও সাধারণ সম্পাদক সারোয়ার আলমের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন বলেন, “ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের এই পূর্ণাঙ্গ কমিটি দলের সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে। ঢাকায় অবস্থানরত নেতাকর্মীদের ঐক্য ও সক্রিয়তা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “বিএনপি কখনো আপসের রাজনীতি করেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দল জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।”

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, চলমান রাজনৈতিক সংকট নিরসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com