সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

নওগাঁয় মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
নওগাঁয় মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

নওগাঁয় গ্রেপ্তারকৃত ৫৬ জন মোবাইল ব্যবসায়ীর নিঃশর্ত মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (আজ) দুপুরে শহরের মুক্তির মোড় নওজোয়ান ঈদগাহ মাঠের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ নওগাঁ জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকার মোবাইল ব্যবসায়ীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোবাইল ব্যবসায়ী মানিক, জনি, সাজ্জাদ, আজিজ, মহসিনসহ আরও অনেকে। বক্তারা বলেন, গ্রেপ্তারকৃত ৫৬ জন মোবাইল ব্যবসায়ীর বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা ও হয়রানিমূলক। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

এসময় বক্তারা NEIR বাস্তবায়ন সাময়িকভাবে স্থগিত করার দাবি জানান। পাশাপাশি মোবাইল ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ ও অপ্রচলিত মোবাইল ফোন ব্যবসা নিয়ন্ত্রণে একটি সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নের দাবি তোলেন।

বক্তারা আরও বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, নতুবা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com