সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ ও শান্তিভঙ্গের অভিযোগে আল আমিন (২৬) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

দণ্ডপ্রাপ্ত আল আমিন পাকুন্দিয়া উপজেলার চরকাওনা ইউনিয়নের মুনিয়ারীকান্দা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের বজলুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন ঢাকার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগে ভর্তি হওয়ার কিছুদিন পর মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। প্রায়ই মাদক সেবন করে তিনি পরিবার ও এলাকাবাসীর সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করতেন, যার ফলে পারিবারিক ও সামাজিক শান্তি বিঘ্নিত হচ্ছিল।

ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে তার বাবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান ওই যুবকের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় আল আমিনকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের সামনে তিনি মাদক সেবনের কথা স্বীকার করলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com