শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ফেসবুকে ভিডিও ভাইরাল: পাকুন্দিয়ায় শিক্ষার্থীকে শোকজ

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে
ফেসবুকে ভিডিও ভাইরাল: পাকুন্দিয়ায় শিক্ষার্থীকে শোকজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শহীদ আলাউদ্দীন উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় এক শিক্ষার্থীকে শোকজ নোটিশ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে দুই শিক্ষার্থীর একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তাদের কয়েকজন সহপাঠী মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে সেটি ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট দুই শিক্ষার্থী একই শ্রেণির সহপাঠী এবং দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ঘটনাটি বিদ্যালয় চলাকালীন সময়ে প্রাঙ্গণের একটি ফাঁকা স্থানে ঘটে বলে জানা গেছে। ভিডিও ধারণের সময় আশপাশে কয়েকজন সহপাঠী উপস্থিত ছিলেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বিষয়টি নিয়ে আলোচনা করে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে অভিযুক্ত শিক্ষার্থী সনোফি সাদাফের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়। তাকে আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিদ্যালয়ের অফিসকক্ষে উপস্থিত হয়ে লিখিতভাবে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দীন বলেন, “ভিডিওটি আমাদের নজরে আসার পর শিক্ষক পরিষদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। তার ব্যাখ্যা সন্তোষজনক না হলে বিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ বজায় রাখতে তারা সবসময় সচেষ্ট। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com