রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি

তাড়াইল শতদল সোসাইটির আয়োজনে অসচ্ছল পরিবারের মাঝে ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে
তাড়াইল শতদল সোসাইটির আয়োজনে অসচ্ছল পরিবারের মাঝে ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ 
ঈদ বাজার পেয়ে খুশি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ১০০টি অসচ্ছল পরিবার।

জানা যায়, তাড়াইল শতদল সোসাইটির আয়োজনে ঈদের আনন্দ সবার জন্যই সমান এ বার্তা পৌঁছে দিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০ টায় উপজেলার দিগদাইড় ইউনিয়নের উত্তর বরুহা ব্রীজ মোড় সংলগ্ন গেদু ভূঁইয়া সুপার মার্কেট ‘শতদল সোসাইটি’র কার্যালয়ে গরিব-অসহায়, দুঃস্থ ও পথবাসী ১০০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। যাতে রয়েছে দেশি মুরগি, চাল, সয়াবিন তেল, ডাল, দুধ, চিনি, সেমাই, নুডলস, পেঁয়াজ, পোলার চাল, আলু সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
এ সময় শতদল সোসাইটির চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম বাপ্পী, সিইও সেলিম আহম্মেদ, সিনিয়র ম্যানেজার মাজহারুল ইসলাম বাবু ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শতদল সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, ২০১২ সাল থেকে তারা নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। খাদ্য সহায়তা ছাড়াও মাদকবিরোধী সচেতনতা, সামাজিক নিরাপত্তা ও দুর্যোগকালীন সহযোগিতায় সক্রিয় রয়েছে সংগঠনটি।

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে সহায়ক হচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশাই করছেন আয়োজক ও এলাকাবাসী।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম বাপ্পী জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই প্রতিবছরের মতো এবারও এই উদ্যোগ নিয়েছে তাদের প্রতিষ্ঠান। তিনি বলেন, পথবাসী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ঈদের আগে শুভেচ্ছা উপহার পেয়ে সাধারণ মানুষ খুবই সন্তুষ্টি প্রকাশ করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com