শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

কিশোরগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে জেলা ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এমপি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্বাগত বক্তব্য দেন চেম্বারের সভাপতি এ.কে.এম. মুজিবুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের মেলা দেশীয় পণ্যকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি বিনোদনের সুযোগও সৃষ্টি করে। তিনি বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সরকারি নির্দেশনা মেনে মেলা পরিচালনার আহ্বান জানান।

বিশেষ অতিথি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার মধ্যে মেলা বন্ধ রাখা এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের পরামর্শ দেন।

অনুষ্ঠান শেষে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আয়োজকরা জানান, মাসব্যাপী এই মেলায় দেশীয় নানা শিল্প ও বাণিজ্যিক পণ্যের সমাহার থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com