বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে
দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার

দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান দফাদারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেলে হোসেনপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন হোসেনপুর শাখার যৌথ আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিও স্বপন চন্দ্র বর্মন, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল এবং ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সেলিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হোসেনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন।

বক্তারা বলেন, মো. মুজিবুর রহমান দফাদার দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি শুধু একজন দফাদারই ছিলেন না, বরং গ্রাম পুলিশ সদস্যদের একজন অভিভাবক হিসেবে কাজ করেছেন। জেলা শাখার সভাপতি হিসেবে তিনি গ্রাম পুলিশদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন, গ্রাম পুলিশরা প্রশাসনের চোখ ও কান হিসেবে কাজ করে। আইনশৃঙ্খলা রক্ষা ও তৃণমূলে সরকারি কার্যক্রম বাস্তবায়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবর্ধনা অনুষ্ঠানে আবেগাপ্লুত কণ্ঠে মুজিবুর রহমান দফাদার বলেন, “সহকর্মীদের ভালোবাসা ও কর্মকর্তাদের সহযোগিতায় আমি সফলভাবে দায়িত্ব পালন করতে পেরেছি। আজকের এই সম্মান আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।”

অনুষ্ঠানের শেষে বিদায়ী কর্মকর্তাকে ফুলের তোড়া, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দফাদার, মহল্লাদার ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com