বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাজীপুর কাচারী বাজার ভূমি অফিসের জায়গার সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সহকারী কমিশনার (ভূমি)-এর বিরুদ্ধে অনিয়ম ও একতরফা সিদ্ধান্তের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগীকে অবহিত না করেই সীমানা নির্ধারণ করা হয়েছে, যার ফলে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক বরাবর স্বশরীরে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী মো. আব্দুল খালেক ফকির।

বুধবার (২৯ এপ্রিল) জেলা প্রশাসক বরাবর এই আবেদন দাখিল করেন বীর হাজীপুর গ্রামের মৃত বদর উদ্দিন ফকিরের ছেলে মো. আব্দুল খালেক ফকির।

আবেদনে তিনি উল্লেখ করেন, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ উপস্থিত থেকে হাজীপুর কাচারী বাজার ভূমি অফিসের জায়গার সীমানা নির্ধারণ করেন। তবে তাকে পূর্বে কোনো ধরনের নোটিশ বা অবহিত না করায় তিনি বা তার কোনো প্রতিনিধি ওই সময় উপস্থিত থাকতে পারেননি।

ভুক্তভোগীর দাবি, উক্ত সম্পত্তির সীমানা এর আগেও একাধিকবার সরকারি সার্ভেয়ার, নায়েব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নির্ধারণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ভূমি অফিসের সীমানা প্রাচীর নির্মাণ কাজ চলমান ছিল। কিন্তু পুনরায় সীমানা নির্ধারণ করায় নতুন করে বিরোধ ও জটিলতা তৈরি হয়েছে।

আবেদনে আরও বলা হয়, ভূমি অফিসের সীমানা ও তার ক্রয়কৃত ব্যক্তিগত সম্পত্তির সীমানা একই হওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানের জন্য গত ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টায় তিনি সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে গেলে বিষয়টি নিষ্পত্তি না করে তাকে অফিস ত্যাগ করতে বলা হয় বলে অভিযোগ করেন তিনি।

ভূমি রেকর্ড অনুযায়ী মো. আব্দুল খালেক ফকিরের সম্পত্তি হিসেবে উল্লেখ রয়েছে হাজীপুর মৌজার হাল খতিয়ান ১৯৫ (সাবেক ৩০১), হাল দাগ ৫৭ ও ১৬৩, মোট ৩১ শতাংশ জমি। অন্যদিকে সরকারি খাস খতিয়ান-১ অনুযায়ী ৫৬ ও ১৬২ হাল দাগ সংশ্লিষ্ট জমি রয়েছে।

ভুক্তভোগী জেলা প্রশাসকের সরাসরি উপস্থিতিতে উভয় পক্ষের সম্পত্তির সীমানা পুনঃনির্ধারণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমার বৈধ দলিলমূলে ক্রয়কৃত সম্পত্তি নিয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়ায় আমি চরমভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হচ্ছি। জেলা প্রশাসকের হস্তক্ষেপে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধান চাই।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com