সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে বিকল সৌরবাতি, অন্ধকারে জনদুর্ভোগ পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি বাবুল, সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক নজরুল বিজয়ী বদলগাছীতে নাবালিকা স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মায়ের আকুতি- ‘আমার মেয়েকে ফিরিয়ে দিন’ পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট তাড়াইলে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে পুরস্কার বিতরণ হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা শনিবার কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী বাজেট ‘প্রতারণামূলক ও দিকনির্দেশনাহীন’:এনসিপি

নিরাপদ কর্মপরিবেশের দাবিতে তাড়াইল উপজেলা ফারিয়ার মানববন্ধন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে
নিরাপদ কর্মপরিবেশের দাবিতে তাড়াইল উপজেলা ফারিয়ার মানববন্ধন

পেশাগত মর্যাদা রক্ষা ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সারাদেশের মতো মানববন্ধন করেছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)।

সোমবার (১১ মে) দুপুর ১২টায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

এর আগে সোমবার ঢাকার একটি হাসপাতালে দালালবিরোধী অভিযান চালায় এনএসআই ও পুলিশ। ওই অভিযানে দালালদের সঙ্গে ১৯ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভকেও আটক করা হয়। তারা হাসপাতাল ভিজিটের জন্য নির্ধারিত সময়ের বাইরে সেখানে অবস্থান করছিলেন বলে জানা যায়। পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেন।

‘অধিকার আদায়ে আমরা সবাই একসাথে’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ল্যাব এইড কোম্পানির প্রতিনিধি আল আমিন রুবেল বলেন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতেই এই কর্মসূচি। তিনি উল্লেখ করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা খাতের একটি গুরুত্বপূর্ণ ও শিক্ষিত অংশ হলেও তাদের মর্যাদা বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। ফার্মাসিউটিক্যাল খাতের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় ফারিয়ার তাড়াইল উপজেলা শাখার সভাপতি ও মেডিকন কোম্পানির প্রতিনিধি মারুফ আহম্মেদ আকিক বলেন, চিকিৎসা প্রতিনিধিরা কোনোভাবেই দালাল নন; বরং তারা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেন। তিনি এই পেশার রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারী অন্যান্য ওষুধ কোম্পানির প্রতিনিধিরাও তাদের বক্তব্যে বলেন, তারা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশে উৎপাদিত ওষুধের ব্যবহার ও নির্দেশনা সম্পর্কে চিকিৎসকদের অবহিত করাই তাদের কাজ। তারা দাবি করেন, হাসপাতালের কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই, তবুও তাদের ‘দালাল’ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com