বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা কিশোরগঞ্জে দুই ওসিসহ ১৪ পুলিশ সদস্যকে আসামি করে ছাত্রদল নেতার মামলা রামিসা হত্যার নতুন মোড়, আদালতে আসামির অভিযোগে নতুন ব্যক্তির নাম তাড়াইলে গরমে বাড়ছে কাঁচা তালের শাঁসের কদর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৩২

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩২।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৩ জন।

হাম আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে একজন মারা গেছে। হামের উপসর্গ নিয়ে ঢাকায় একজন, চট্টগ্রামে একজন, ময়মনসিংহে ২ জন ও সিলেটে ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২৬ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৫০ জন।

একই সময়ে ১ হাজার ৪৮৯ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৬ জনে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com