সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় রাশেদা বেগম (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

বুধবার (১৩ মে ২০২৬) উপজেলার সদর ইউনিয়নের বোয়ালজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম ওই এলাকার লিটন মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রাশেদার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের অভিযোগ, স্বামী লিটন মিয়া মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত এবং প্রায়ই স্ত্রীকে মারধর ও নির্যাতন করতেন। ঘটনার আগের রাতেও তাকে নির্যাতন করা হয়েছে বলে দাবি পরিবারের।

দেলদুয়ার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা- তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী লিটন মিয়াকে আটক করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com