মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মুশফিকের রেকর্ড সেঞ্চুরি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
মুশফিকের রেকর্ড সেঞ্চুরি

মিরপুর টেস্টেই সেঞ্চুরির রাজত্বটা দখল করতে পারতেন মুশফিকুর রহিম। ২৯ রানের সমীকরণ মেলাতে না পারায় তার আর হয়নি।

তবে রাজত্বের রাজা হতে সময় নিলেন না সাবেক অধিনায়ক।

সিলেট টেস্টেই রাজত্বের আসনে বসলেন মুশফিক। বাংলাদেশের হয়ে এখন টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি। ৩৯ বছর বয়সী ব্যাটার পেছনে ফেললেন সতীর্থ মমিনুল হককে।

আজকের আগ পর্যন্ত দুজনই ১৩ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন।

মুশফিক ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরিটা পূর্ণ করেছেন বাউন্ডারি হাঁকিয়ে। তিন অঙ্ক স্পর্শ করতে যখন ১ রানের প্রয়োজন ঠিক তখনই মোহাম্মদ আব্বাসকে গালি দিয়ে চার মেরে রেকর্ড সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। রেকর্ড সেঞ্চুরি হলেও উদযাপনে ছিল না তেমন কোনো আতিশায্য।

আকাশপানে গর্জন দিয়ে দুই হাত উঁচিয়ে নিজের উদযাপন শেষ করে জড়িয়ে ধরলেন সতীর্থ তাইজুল ইসলামকে। পরে সিজদার মাধ্যমে আল্লাহর কাছে সন্তুষ্টি নিলেন অভিজ্ঞ এই ব্যাটার।

রেকর্ড সেঞ্চুরি করতেই মুশফিককে দাঁড়িয়ে অভিবাদন জানান সতীর্থ-স্টাফসহ দর্শকরা। অবশ্য শুধু তাদের কাছ থেকেই নন, প্রতিপক্ষের কাছ থেকেও করতালি কেড়েছেন উইকেটরক্ষক-ব্যাটার। ১৭৮ বলে সেঞ্চুরি পাওয়া মুশফিক বর্তমানে ১০৬ রানে অপরাজিত আছেন।

ইনিংসটি সাজিয়েছেন ১ ছক্কা ও ৯ চারে।

মুশফিককে সঙ্গ দিচ্ছেন তাইজুল। বাঁহাতি স্পিনার অপরাজিত আছেন ২ চারে ১৯ রানে। সপ্তম উইকেটে তাদের জুটি দাঁড়িয়েছে ৬৪ রানের। তাতে বাংলাদেশের লিড ৩৮২ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৬ রান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com