শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় বসতঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বসতঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ বসতঘর থেকে হালিমা (৬০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বুরুদিয়া এলাকার একটি বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হালিমা উপজেলার মান্দারকান্দি গ্রামের মৃত ফজলুল হকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ওই নারী হাঁটাহাঁটি শেষে ঘরে এসে শুয়ে ছিলেন। কিছুক্ষণ পর তাঁর ছোট মেয়ে শিউলী আক্তার সকালের নাস্তার জন্য ডাকতে যান। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে মাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাঁর চিৎকার ও কান্নায় আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় মেয়ে সোমা আক্তার দাবি করেন, তাঁর মায়ের মৃত্যু স্বাভাবিক নয়। তিনি বলেন, “মায়ের মুখে কালো দাগ এবং রক্তক্ষরণের চিহ্ন ছিল। আমাদের চাচা আব্দুল হাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। আমাদের ধারণা, এই বিরোধের জেরেই এমন ঘটনা ঘটানো হয়েছে।”

ইউসুফ আলী মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এস.এম. আরিফুর রহমান বলেন, “এ ঘটনায় নিহতের ছোট মেয়ে শিউলী আক্তার বাদী হয়ে তাঁর চাচাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট ও সুষ্ঠু তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com